চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণ পাচারের সময় আটক উত্তম সেন

ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ উত্তম সেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানার ষ্টেশন রোডস্থ নতুন রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া উত্তম সেন (৩৫) পটিয়ার হাইদঘর, ব্রাহ্মণঘাটা, সেনবাড়ীর মৃত মানিক সেনের ছেলে।

রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তম সেন পুলিশি জিজ্ঞেসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণেল দোকান এস এন শিল্পালয় এর মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়া যাওয়ার জন্য তাকে দেয়া হয়েছে।

উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা জানিয়ে ওসি বলেন, পাচারকারী উত্তম সেনকে আটকের পর মূল পাচারকারী সনজিদ ধর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউএনবি

এস এন

পূর্ববর্তি সংবাদশীতকাল: প্রকৃতিতে পরিবর্তন আনে খাদ্যাভ্যাসেও পরিবর্তন
পরবর্তি সংবাদইসরাইলকে নিরাপত্তা দিতেই কি আমিরাত মুসলিম দেশগুলোর ভিসা বন্ধ করল?