নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

-এনটি

পূর্ববর্তি সংবাদশাহ মখদুম মেডিকেল কলেজের এমডিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদতেঁতুলিয়ায় হঠাৎ করেই তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে