প্রতিষ্ঠা বার্ষিকীতে মাওলানা আতাউল্লাহ: ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বলেছেন, খেলাফত শাসনব্যবস্থা না থাকায় দেশে খুন, নারী নির্যাতন ও ধর্ষন, দুর্নীতি, জুলুম-নির্যাতনের সয়লাব চলছে। ভাস্কর্যের নামে মুসলিম অধ্যুসিত বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি স্থাপন, ইসলামী রাজনীতি বন্ধ করতে গভীর ষড়যন্ত্র চলছে। আন্দোলনরত ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে হয়রানী করা হচ্ছে। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কখনো বরদাশত করবে না। সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তাগুতি শক্তিকে পরাভূত করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

তিনি আরো বলেন, খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা:) যে ইনসাফ ও ন্যায় বিচার বিশ্ববাসিকে উপহার দিয়ে গেছেন তাতে মুসলমানসহ সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার রয়েছে। তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন-ই চলবে। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কুরআন সুন্নাহর শাসন কার্যকর করতে হবে।


আজ (২৯ নভেম্বর) রবিবার সকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কালিমা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিনিধি সম্মেলনে সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সোলাইমান নোমানী, মাওলানা ইসমাঈল বরিশালী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মীর ইদরীস, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি সুলতান মহিউদ্দিন, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, এডভোকেট লিটন চৌধুরী, মাওলানা সানাউল্লাহ, ডা: নেয়ামত আলী ফকীর, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, এডভোকেট আব্দুল আজীজ মোমেনশাহী, মাওলানা গাজী ইউসুফ ফেনী, মৌলভী আব্দুল রকীব নেত্রকোনা, মাওলানা শেখ সাদী নারায়ানগঞ্জ, মুফতি আব্দুল আজীজ চট্রগ্রাম, মাওলানা শিহাবউদ্দিন কাসেমী গোপালগঞ্জ, মাওলানা খোদাদাদ, মাওলানা আব্দুল লতীফ সিরাজী, মাওলানা জুনায়েদ আহমাদ কাটখালী, মাওলানা জিয়াউল হক শহিদী, মুফতি মোর্শারফ হোসাইন নরসিংদী, মুক্তিযোদ্ধা মাসুদুল হক ও মাওলানা হাসান ফারুক প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন শেষে মজলিসে শুরার অধিবেশনে মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীকে আমীর (চেয়ারম্যান) ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব পূনঃনির্বাচিত করা হয়।

এস এন

পূর্ববর্তি সংবাদজামালপুরে শিশু সন্তানকে আছড়ে হত্যা, পিতার মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদকরোনায় মারা গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা প্রধান