চলতি সপ্তাহে সৌদি ও কাতার যাচ্ছেন ট্রাম্প জামাতা কুশনার

ইসলাম টাইমস ডেস্ক:  বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেয়ার্ড কুশনার এবং তার একটি টিম চলতি সপ্তাহে সৌদি আরব এবং কাতারে সফর করবেন। খবর আল জাজিরার।

রোববার প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সৌদির নিওম শহরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করবেন কুশনার। এর পরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সে দেশে গিয়ে দেখা করবেন।

‘সন্ত্রাসবাদে’ সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর। যদিও সব ধরনের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে দোহা। দেশটির অভিযোগ তাদের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে এসব দেশ। সেসময় কাতারের সঙ্গে স্থল, জল ও আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে দেশটির ওপর ১৩টি শর্ত বেধে দেয় চার আরব দেশ।

ইজে

 

পূর্ববর্তি সংবাদব্যান্ডেজের উপর মাসাহ: প্রশ্নোত্তরে কয়েকটি মাসআলা
পরবর্তি সংবাদওআইসির নতুন মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বহা