মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকায় একদিনে গ্রেপ্তার ৭৩

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩ হাজার ৬ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, ৮ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৫৬ বোতল বিদেশি মদ, ৪৯২ ক্যান বিয়ার ও ৩৫ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদব্রিটেনে নর্থ ইয়ার্কশায়ার পুলিশ ইউনিফর্মে হিজাবের অনুমোদন
পরবর্তি সংবাদইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ইস্যুতে কারো চাপে পিছু হটবে না পাকিস্তান