৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।

ইজে

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন দিল ছাত্রদল নেতাকর্মীরা
পরবর্তি সংবাদআদালতের চূড়ান্ত রায়: ‘আমৃত্যু’ উল্লেখ না করলে যাবজ্জীবন ৩০ বছর