২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের সাত নাগরিক

ইসলাম টাইমস ডেস্ক: টেকনাফে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিনুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

এস এন 

পূর্ববর্তি সংবাদদেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি
পরবর্তি সংবাদশতকোটি টাকা লোপাটের অভিযোগ, বিদেশ পালানোর চেষ্টা ডাকের ডিজি সুধাংশু শেখরের