ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৩ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির (আপন দুইভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশের আলমগীর।

ওমান প্রবাসী নিহতের বড় ভাই মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান তারা। দেশটির আলওয়াফাতে একটি কোম্পানিতে ইলেকট্রিকের কাজ করতেন তারা। এই বছরের মার্চের প্রথম সপ্তাহে পরিবারের সুখের আশায় দেশটিতে যান তারা।

এদিকে মর্মান্তিক মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এস এন 

পূর্ববর্তি সংবাদমির্জাপুরে ব্রিজের রেলিং ভেঙে বোনের বাড়ির রাস্তা বানানোর অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
পরবর্তি সংবাদদেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি