আজ সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক: বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  নগরীর বাসিন্দারা জ্বালানী গ্যাস সুবিধা থেকে সাময়িক বঞ্চিত থাকবেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড’র বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা ব্যতীত উত্তর সুরমার সর্বত্র গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে। গ্যাস বন্ধ থাকাকালীন সময়ে সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) রক্ষণাবেক্ষণ করা হবে।

ইজে

পূর্ববর্তি সংবাদআজ থেকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু
পরবর্তি সংবাদপ্রশান্ত হৃদয় চাই!