ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি মারা গেছেন। গতকাল বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে তিনি মারা যান।খবর জিও নিউজের।
গত সপ্তাহে অসুস্থতা বেড়ে যাওয়ায় জামালিকে রাওয়ালপিন্ডির সশস্ত্র বাহিনীর হাসপাতালে নেওয়া হয়। গত কয়েক দিন তাঁকে করোনারি কেয়ার ইউনিটের ভ্যান্টিলেটরে রাখা হয়।
জাফরুল্লাহ খান জামালির ভাতিজি সানা জামালি জানান, বেশ কদিন যাবৎ তিনি রাওয়ালপিন্ডির সশস্ত্র বাহিনীর কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করছিলেন।
১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন জামালি। নাসিরাবাদ জেলার রোজান এলাকায় তিনি বেড়ে ওঠেন। ১৯৭০ সালে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৭৭ সালে বেলুচিস্তান থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি পাকিস্তানের ১৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেলুচিস্তানের একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তা ছাড়া তিনি পাকিস্তান হকি ফেডারেশনের (পিএফএফ) সভাপতিও ছিলেন।
-আরএম
















