ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়- প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ নেয়।
-এসএন
















