ইসলাম টাইমস ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না।
তিনি বলেন, “অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।”
শনিবার জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।”
জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তার এসব কথা হয়।
-এসএন
















