সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার

সাতক্ষীরায় যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ি থেকে উদ্ধার করা পেট্রোল বোমা। সংগৃহীত।

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ি থেকে তাজা ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ধোপাডাঙ্গাস্থ আব্দুল ওহাবের ছেলে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ির রান্না ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

যুবলীগ নেতা মহিউদ্দীনের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এবং উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার সমর্থনে কাজ করায় প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এ কাজ করেছে।

এ বিষয়ে দেবহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন জানান, মহিউদ্দীন আওয়ামী লীগের রাজনীতি করায় স্থানীয়ভাবে তার কিছু শত্রুতা রয়েছে। পেট্রোল বোমার কথার বিষয়টি জানালে আমি প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)উজ্জ্বল কুমার মৈত্র জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনিদের গুলি করে পৈচাশিক উল্লাসে মেতে ওঠে দখলদার ইসরাইলি বাহিনী
পরবর্তি সংবাদঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্মমন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ধর্মপ্রতিমন্ত্রী