ভাস্কর্য নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন: সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চলা বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন। প্রধানমন্ত্রী জানেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়।’

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশ স্বাধীন হলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।’

প্রসঙ্গত, আলেমগণ বঙ্গবন্ধুর পরকালীন কল্যাণ ও মুক্তি কামনা্ করেই ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন বলে আলেমদের বিভিন্ন বক্তব্যে ওঠে   এসেছে। প্রধানমন্ত্রী নিজ পিতার কল্যাণ কামনা করে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলেই আলেমদের আশা।

ইজে

পূর্ববর্তি সংবাদআমেরিকার পর এবার চাঁদে পতাকা গাড়ল চীন
পরবর্তি সংবাদএখন শীতকাল