নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার বিকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. এসকেন্দার হাওলাদার (৮০)। তিনি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের রুহিতারপাড় গ্রামের মৃত মোনতাজ উদ্দীন হাওলাদারের ছেলে।

নিহতের চাচাতো ভাই আ. বারেক হাওলাদার জানান, দুপুরে নিহতের বাড়ির পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের অপরপ্রান্তে রুহিতারপাড় জামে মসজিদে জোহরের নামাজ আদায় করতে যান।

নামাজ শেষে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার পথে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা যায়নি।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানান, থানায় এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদকাদিয়ানীদের অর্থায়নকারী প্রাণ-আরএফএলের পণ্য বর্জনে ১০১ আলেমের বিবৃতি
পরবর্তি সংবাদমাওলানা বাবুনগরী, মামুনুল হক ও ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা