ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলায় মাস্ক না পড়ায় ৫০০ টাকা জরিমানা দিলেন উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তাকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস। একই সময়ে সেখানে বরাকোঠা ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াসিন রাঢ়ীকে ১ হাজার টাকা। তারাও মাস্ক না পড়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস রবিবার উপজেলা পরিষদ ও উপজেলার ব্যবসায়িক কেন্দ্র ইচলাদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক না পড়ায় ১২ জনের কাছ থেকে মোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কেউ দাবি করেন, মাস্ক আনতে ভুলে গেছে। আবার কারও মাস্ক ছিল পকেটে কিম্বা থুতনির নিচে।
-এনটি
















