মাওলানা বাবুনগরী, মামুনুল হক ও ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মামলা গ্রহণসংক্রান্ত বিষয়ে দুপুরে আদেশ দেবেন বলে জানা গেছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আমিনুল ইসলাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে আরো একটি মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

মামলার আরজিতে বাদী দাবি করা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে মাওলানা মামুনুল হক রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। মুফতি সৈয়দ ফজলুল করীমের ব্যাপারে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর ধোলাইখালের গেন্ডারিয়াতে এক সভায় রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন।  হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে দাবি করা হয়েছে, গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক সভায় রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন তিনি।

পূর্ববর্তি সংবাদনামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি