ভাস্কর্য: আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতের নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভাস্কর্য ও মূর্তিবিরোধী বক্তব্য দেয়ার কারণে দেশবরেণ্য আলেমে দ্বীন হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। একই সময়ে মাওলানা মামুনুল হককে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা দেশবরেণ্য এসকল আলেমে দ্বীনের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ও দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইজে

পূর্ববর্তি সংবাদভারতে আত্মগোপন করেছিল ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী সেই খ্রিস্টান সন্ত্রাসী!
পরবর্তি সংবাদআলেমদের সঙ্গে সংঘাতে জড়াতে সরকারকে প্ররোচিত করা হচ্ছে: আল্লামা কাসেমী