ভারতে আত্মগোপন করেছিল ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী সেই খ্রিস্টান সন্ত্রাসী!

ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট ভারতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। টেরেন্ট সম্পর্কে তথ্য অনুসন্ধানে নেমে তারা জানতে পারেন, অস্ট্রেলিয়ার বাসিন্দা সন্ত্রাসী টেরেন্ট তিন মাস ভারতে আত্মগোপন করেছিলেন।

খবর জি নিউজের।

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা চালায় খ্রিস্টান সন্ত্রাসী টেরেন্ট। সেখানে পাঁচ ভারতীয়সহ মোট ৫১ জন সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার ফেসবুক লাইভ করেছিলেন তিনি।

মসজিদে নামাজ আদায় করতে আসা মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল এই খ্রিস্টান সন্ত্রাসী।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী টেরেন্ট জিমে প্রশিক্ষক হিসাবে কাজ করতো। ২০১২ সালে চোট লাগার পর সেই চাকরি ছেড়ে দেয় সে। তার পর আর সে কোনও কাজ করেনি। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বিশ্বের বহু দেশে ঘুরে বেড়িয়েছে টেরেন্ট।

-এনটি

পূর্ববর্তি সংবাদ“যারা ধর্ষণে সেঞ্চুরী করে, তারা কোন মুখে মাদরাসার বিচ্ছিন্ন ঘটনায় অভিযোগ তোলে”
পরবর্তি সংবাদভাস্কর্য: আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতের নিন্দা