আজ দুপুর ১২টায় হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: ‘মূর্তি ও ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শীর্ষ আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

হেফাজত সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করবেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক তিনজন আলেমের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবেন হেফাজতের নেতারা।

ইজে

পূর্ববর্তি সংবাদভাস্কর্য বিতর্কের মধ্যেই রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য উদ্বোধন, উপস্থিত হননি সরকারি কর্মকর্তারা
পরবর্তি সংবাদফ্রান্সে ঘরে ইসলামী শিক্ষা বন্ধে পাশ হল নতুন আইন