বিন লাদেন হত্যায় ইসরাইলও সহযোগিতা করেছিল: সাবেক সিআইএ প্রধান

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রাক্তন প্রধান জন ব্রেনান দাবি করেছেন যে  আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে খুন করার ক্ষেত্রে ইসরায়েলের কাছ থেকে প্রাপ্ত তথ্যও ব্যবহার করা হয়েছিল।

একটি ইসরাইলি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে ব্রেনান বলেছেন, ওসামা বিন লাদেনকে খুন করার বিষয়টি মার্কিন অভিযান ছিল, কিন্তু এই অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যও শামিল ছিল।

ধারণা করা হয়, ওসামা বিন লাদেনকে মার্কিন বাহিনী দ্বারা পাকিস্তানের শহর অ্যাবোটাবাদে ১ ও ১ মে, ২০১১ সালের মধ্যরাতে একটি গোপন অভিযানের সময় খুন করা হয়েছিল।

ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রসঙ্গ উল্লেখ করে জন ব্রেনান বলেছেন যে, তিনি ইসরাইলি রাজনীতিতে এক অন্যরকম মোড় তৈরি করেছেন। নেতানিয়াহু নীতি বা নৈতিকতার ব্যক্তি নন, তিনি অত্যন্ত চালাক এবং সুবিধাবাদী রাজনীতিবিদ। জন ব্রেনান বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী যদি ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্রীয় সমাধানে তার আগ্রহ দেখতেন, তবে এখনই তিনি এটিকে বাস্তবায়ন করতে পারতেন।

তিনি বলেন, নেতানিয়াহু ইসরাইলের ডানপন্থী গোষ্ঠীর সমর্থন পেতে ইসরাইলি বন্দোবস্ত ও পুনর্বাসনের পরিকল্পনা করেছিলেন এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে সম্পর্ক স্থাপনেও এ কৌশল ব্যবহার করেছেন।

সূত্র: জিও নিউজ

-এমএসআই

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে ট্রলারসহ হারিয়ে যাওয়া ১৯ জেলে উদ্ধার
পরবর্তি সংবাদমসজিদসমূহে মাস্ক পরা নিশ্চিতের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের