২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৮৬ জন, মৃত্যু ৩৭

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৯৬৭ জনের।

সারাদেশে এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬১ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) দেশে আরো ২ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।

-এসএন

পূর্ববর্তি সংবাদমাদরাসায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে বললেন হানিফ
পরবর্তি সংবাদএবার ঐতিহ্যবাহী কুতুব মিনার মসজিদকে মন্দির বানাতে মামলা!