ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে ৩ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সারাদেশে করোনা থেকে সেরা ওঠা মানুষের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭হাজার ৫২ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নতুন করে একদিনে রোগী শনাক্ত হয়েছে ১৩৫৫ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনে দাঁড়িয়েছে।
এতে আরো জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০২ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ৬৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।
-এসএন
















