ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর জানাজার নামায আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে। তার বদলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে যথাসময়ে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
ইসলাম টাইমসকে এতথ্য নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী-মহাসচিব, টঙ্গী দারুল উলূমের মুহতামিম মুফতী মাসউদুল করীম।
এর আগে শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর দাফন জাতীয় ঈদগাহ মসজিদে হওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রশাসনের অনুমতি না হওয়ার কারণে ঈদগাহে জানাযার সিদ্ধান্তটি বদল হয়েছে।
এর আগে হযরত মাওলানা কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।
শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন: শাইখুল হাদিস মাওলানা কাসেমী রহ.কে এক নজর দেখতে বারিধারায় মুসল্লিদের ঢল
বারিধারায় দ্বীন ও ইলমের বাগান: আজ মালির বিদায়!
শাইখুল হাদিস মাওলানা নূর হুসাইন কাসেমী রহ.: এক নজরে বর্ণাঢ্য জীবন
-এসএন
















