চলে গেলেন হেফাজত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক, শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাযার ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি।

মাওলানা কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেফাজত মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনীর আহমদ ইসলাম টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।

শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

আরো পড়ুন: আইসিইউতে মাওলানা নূর হোসাইন কাসেমী, সুস্থতার জন্য দোয়া কামনা

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়

-এনটি

পূর্ববর্তি সংবাদআ.লীগ নেতার দাফন শেষে বাড়িঘর-দোকান পাটে সমর্থকদের তাণ্ডব, ওসিসহ আহত ২৫
পরবর্তি সংবাদনেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ খেতাব দিয়ে পদত্যাগের দাবিতে বাড়ি ঘেরাও