সৌদি আরবের জেদ্দা বন্দরে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন নামের ট্যাংকারটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ দিকে ট্যাংকারটির মালিকানা প্রতিষ্ঠান বিডব্লিউ গ্রুপও বিবৃতির মাধ্যমে বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় ট্যাংকারটির ক্ষয়-ক্ষতি হলেও সেখানে অবস্থানরত ২২ জন ক্রু নিরাপদে রয়েছেন। তবে ট্যাংকারটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

অপর দিকে ট্যাংকারটিতে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

-এনটি

পূর্ববর্তি সংবাদশাহজালাল বিমানবন্দর থেকে আরো একটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার
পরবর্তি সংবাদযুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালিয়েছে আর্মেনিয়া, কঠোর হুমকি আজারবাইজানের