২৪ ঘণ্টায় আরো ৩৭ মৃত্যু, সুস্থ ২৯৪৯, শনাক্ত ১৭৯৯

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ১ হাজার ৭৯৯ রোগী শনাক্ত হয়েছেন। গত এক দিনে আরো ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ হয়েছে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-আরএম

পূর্ববর্তি সংবাদহবিগঞ্জে আদালত চত্বরে যুবকের আত্মহত্যা
পরবর্তি সংবাদবাংলাদেশে গরু পাচারকাণ্ডে বিএসএফের ৪ কর্মকর্তাকে তলব সিবিআই’র