ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪২ হিজরি সনের জুমাদাল উলা মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১৬ ডিসেম্বর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে জুমাদাল উলা মাস গণনা করা হবে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৪৪২ হিজরি সালের জুমাদাল উলা মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। তারপর চাঁদ দেখা না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়।
















