সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, দেশবাসীকে সহযোগিতার আবেদন

ইসলাম টাইমস ডেস্ক: জুমাদাল উলা মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদুল উলার মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইজে

পূর্ববর্তি সংবাদকরোনায় মারা গেলেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভিসির মেয়ে ও জামাতার নিয়োগ কেন বাতিল হবে না জানতে চেয়ে মন্ত্রণালয়ের চিঠি