আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার বেশ কিছু এলাকায় ১৫ ডিসেম্বর মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস লাইনে কাজের জন্য বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।

বিকেল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইজে

পূর্ববর্তি সংবাদভাস্কর্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক, আলোচনা আরো চলবে
পরবর্তি সংবাদপাকিস্তানের প্রসিদ্ধ লেখক আলেম মাওলানা ইবনুল হাসান আব্বাসীর ইনতেকাল