ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও সুলেখক মাওলানা ইবনুল হাসান আব্বাসী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক মাস ধরে তিনি প্যারালাইসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ৪৬ বছর। আজ সকাল ১০ ঘটিকায় পাকিস্তানের করাচীতে তার জানাযা হওয়ার কথা রয়েছে।
জানা যায়, মাওলানা ইবনু হাসান আব্বাসী পাকিস্তানের একজন প্রসিদ্ধ লেখক আলেম। তার মূল নাম মাসউদ বিল্লাহ আব্বাসী। কিন্তু ইবনুল হাসান আব্বাসী নামে তিনি অধিক পরিচিত। তিনি পাকিস্তানের জামিয়া তুরাসুল ইসলামের প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস। কলাম লেখক হিসাবেও তার অনেক সুখ্যাতি রয়েছে। তার বিভিন্ন গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশে বিপুলভাবে সমাদৃত হয়েছে।
তিনি দাওরা হাদীস সমাপ্ত করেন দারুল উলুম করাচী থেকে। তারপর এক সময় জামিয়া ফারুকিয়া করাচীতেও তিনি শিক্ষক ছিলেন। তার একটি প্রসিদ্ধ বই, কুছ দের গায়রে মুকাল্লিদীনকে সাথ, যা আহলে হাদীসদের মুখোশ উম্মোচন নামে অনুদিত হয়েছে। তার আরেকটি বইয়ের নাম, মাতায়ে ওয়াক্ত আওর কারওয়ানে ইলম। এটিও মনীষীদের দৃষ্টিতে সময়ের মূ্ল্য নামে বাংলায় পাওয়া যায়।
ইন্তিকালের সময় তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
ইজে
















