দেশে সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, নবী (সা.) আমাদের সেই শিক্ষাই দিয়েছেন: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ রয়েছে। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলে অন্য ধর্মাবলম্বীদের অবহেলার চোখে দেখব, তা নয়। এ দেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। সেই চেতনায় আমরা বিশ্বাস করি। ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। নবী করিম (সা.) আমাদের সেই শিক্ষাই দিয়েছেন।’

বুধবার বিজয় দিবসের আলোচনাসভায় প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনাসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনাসভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে কী বলল তা না শুনে, আমরা দেশের জন্য কতটুকু করলাম সেটা চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব ও সঠিক কাজ করতে পারব।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদনিষেধাজ্ঞা চাপিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা বসবে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদকাস্টমসের ২০ কেজি স্বর্ণ চুরি: গ্রেফতার হলেন রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডু