স্বাধীন ফিলিস্তিন গঠনে সমর্থন অব্যাহত রাখবে কাতার

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সোমবার (১৪ ডিসেম্বর) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাজধানী দোহায় এক বৈঠকে স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানান কাতারের আমির।

বৈঠকের পরে এক টুইট বার্তায় ফিলিস্তিনের সামরিক গ্রুপগুলোর ঐক্যের ওপর জোর দেন কাতারের আমির।

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন এক সময়ে কাতার সফর করলেন, যখন উপসাগরীয় দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে।

গত সপ্তাহে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ে চুক্তি করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মরক্কো চতুর্থ দেশ।

-এনটি

পূর্ববর্তি সংবাদবিজয় দিবসে সেতুমন্ত্রী: ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নয়’
পরবর্তি সংবাদবাস ও গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ, ভারতের ইউপিতে নিহত ৭