বাইডেনের বিজয়ে উচ্ছ্বসিত না হলেও ‘সন্ত্রাসী’ ট্রাম্পের বিদায়ে আমরা খুশী: রুহানি

ইসলাম টাইমস ডেস্ক: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে আমরা উচ্ছ্বসিত না হলেও, দেশটির ‘সন্ত্রাসী’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার খবরে আমি বেশ আনন্দিত।

দেশটির মন্ত্রিসভায় দেয়া এক ভাষণে বুধবার হাসান রুহানি এ কথা বলেন। খবর ইরনা ও জাকার্তা পোস্টের।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প অবৈধভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সন্ত্রাসী কায়দায় দেশ পরিচালনা করেছেন।

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে যান।  নির্বাচনে পরাজয় না মেনে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নানা ফন্দিফিকির করে আসছিলেন ট্রাম্প।  ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে।  ২০ জানুয়ারি ৪৬ তম মার্কিন প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।
ইজে

পূর্ববর্তি সংবাদইসরাইলকে স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দিল ইন্দোনেশিয়া
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড