রাজশাহীতে হিন্দি নাচগানের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করলেন আ.লীগ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর তানোরে মহান বিজয় দিবসে উপলক্ষে আয়োজিত হিন্দি গানের সঙ্গে নাচানো হয়েছে ভাড়া করে আনা যুবক-যুবতীদের।  গতকাল বুধবার উপজেলার মুন্ডমালা পৌর সদরের মুন্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানের সভাপতি মুন্ডমালা পৌর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী জেলা পরিষদ সদস্য মোস্তফা গেয়েছেন গান।

মোস্তফা মুন্ডমালা পৌরসভার আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকাসহ কোমলমতি শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।  ছোট-বড় সকল বয়সীদের উপস্থিতি ওই অনুষ্ঠানের হিন্দি গানের সঙ্গে রাজশাহী থেকে ভাড়া করে আনা যুবতীদের নাচতে দেখা গেছে।হিন্দি গানের সঙ্গে যুবতীদের নাচ দেখে অনেকেই বিরক্ত হয়ে বিদ্যালয়টি থেকে বের হয়ে গেছেন। তবে এ খবরে শিশু, কিশোররা উল্টো ভিড় জমিয়েছে।

মঞ্চের পেছনের ব্যানারে লেখা থেকে জানা যায়,  মুন্ডমালা পৌর ছাত্রলীগ আয়োজন করে অনুষ্ঠানটি। ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর নাম লেখা রয়েছে।

সূত্র: দৈনিক আমাদেরসময়

ইজে

পূর্ববর্তি সংবাদইবিতে ফুল দেয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারামারি
পরবর্তি সংবাদশেখ হাসিনা-নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক আজ