ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘ক্ষুদিরামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। ক্ষুদিরাম যেমন বাংলার, তেমন ভারতেরও। তিনি গীতা হাতে নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছিলেন’’। এই বক্তব্যের মাধ্যমে অমিত শাহ ক্ষুদিরামকে একজন কট্টর হিন্দু ধর্মের অনুসারী হিসেবে সত্যায়ন করে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন।
শনিবার মেদিনীপুরের হাবিবপুরে ক্ষুদিরাম বসুর খালার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষুদিরামের মূর্তিতে জানান শ্রদ্ধা। কথা বললেন তাঁর আত্মীয়দের সঙ্গেও।
এসময় ক্ষুদিরামের আত্মীয়রা তাঁর জন্মভিটার উন্নতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পাশাপাশি এ-ও অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকার কোনও উন্নয়ন হয়নি।
ক্ষুদিরামের মাসির বাড়িতে মিনিট তিনেক ছিলেন অমিত। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ক্ষুদিরামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। ক্ষুদিরাম যেমন বাংলার, তেমন ভারতেরও। তিনি গীতা হাতে নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছিলেন।’’
ক্ষুদিরামের জন্মভিটের উন্নয়ন না হওয়ার অভিযোগ অবশ্য মানতে চাননি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। তিনি বলেন, ‘‘মোহবনী গ্রামের উন্নয়নের জন্য মডেল ভিলেজে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। শহিদ বেদী, মিউজিয়াম, লাইব্রেরির উন্নয়ন করা হচ্ছে।’’
মেদিনীপুরে দুই মন্দিরে পুজো দেওয়ার পর শনিবার বালিজুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করেন অমিত শাহ।
সূত্র: আনন্দবাজার
-এনটি
















