রাজধানীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মালিবাগে একটি বাসার ভেতরে ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দূর্বুত্তরা।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীর ছেলে তানভীর হোসেন জানান, তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। তারা পশ্চিম মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার দোতলায় নিজেদের ফ্ল্যাটে থাকে। মালিবাগের ওই বাসায় দুই ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন রাবেয়া। রাতে তারা আলাদা আলাদা রুমে ঘুমিয়ে ছিলে। সকালে তার মায়ের চিৎকারে ছেলে তানভীর তার রুমে গিয়ে তাকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কে বা কারা বাসায় ঢুকে ওই নারীকে এলোপাথারি ছুরিকাঘাত করেছে তা বলতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান জানান, আহতাবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালের জরুরিবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান’
পরবর্তি সংবাদব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করে যুবলীগ নেতা আনিসুর!