ইসলাম টাইমস ডেস্ক: আজ শনিবার প্রকাশিত ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের আলহাইআতুল উলইয়ার পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা আসন্ন ১৪৪২ হিজরী/১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার হাইআর অফিসিয়াল ফেসবুকে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৩৬ নং সভার সিদ্ধান্ত অনুসারে আজ শনিবার প্রকাশিত ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফলে যে সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা এবং যারা বিভাগ মানোন্নয়নে পুনঃপরীক্ষা দিতে আগ্রহী, তারা আগামী ১৩ জুমাদাল ঊলা ১৪৪২ হিজরী, ২৯ ডিসেম্বর ২০২০ ঈসাব্দের মধ্যে বিলম্ব ফি ছাড়া নিজ নিজ মাদরাসার মাধ্যমে স্ব স্ব বোর্ডে ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা শুধু ওই ১ বা ২ বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধনের আবেদন করতে পারবে। তবে আবেদন ফরমে ১৪৪১ হিজরীর পরীক্ষার রোল নম্বর এবং বিষয়ের নাম উল্লেখ করতে হবে। যারা ২ বিষয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সব বিষয় পরীক্ষা দিতে হবে। নিবন্ধনের আবেদন ফরমে তাদেরও ১৪৪১ হিজরীর পরীক্ষার রোল নম্বর উল্লেখ করতে হবে।
–এসএন
















