প্রসিদ্ধ বক্তা শাইখুল হাদীস মাওলানা রশীদ আহমদ উজানবীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার শাইখুল হাদীস, সুপ্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা রশীদ আহমাদ (লাকসামের হুজুর) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকাল চারটার দিকে লাকসামের সরসপুরে নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়। ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই সাভার মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার উস্তাদ মাওলানা সাঈদ আহমদ।

জানা যায়, মাওলানা রশীদ আহমদ দীর্ঘদিন যাবত ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি তিন মেয়ে ও তিন ছেলের বাবা ছিলেন।

মাওলানা রশীদ আহমদ ছিলেন একজন দেশবরেণ্য আলেম ও প্রসিদ্ধ ওয়ায়েজ। কর্মজীবনে তিনি পুরান ঢাকার নয়াবাজার মসজিদে আয়শার খতীবের দায়িত্বও পালন করেছেন।

চাঁদপুরের উজানী মাদরাসায় প্রায় ৩০ বছর শিক্ষকতা করেছেন তিনি। উজানী মাদরাসার আসাতিযা-ত্বলাবা ও এলাকার সর্বস্তরের মানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। তাঁর ইখলাসপূর্ণ ও দরদমাখা বয়ান মানুষকে দারুণ প্রভাবান্বিত করতো। তার জানাজার সময় এখনো নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, নিজ গ্রাম কুমিল্লার লাকসাম থানার সরসপুর গ্রামেই করা হবে।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদকাবা শরীফের নকশাকার প্রকৌশলী মুনীর আলজুনদীর ইন্তেকাল
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রকে ধাক্কা, চীনের পথে প্রথম তুরস্কের পণ্যবাহী ট্রেন