ভারতে কারাভোগ: দেশে ফিরলেন ১৭ তরুণীসহ ১৯ জন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে ২ বছর কারাভোগের পর ১৭ তরুণীসহ ১৯ জন দেশে ফিরেছেন। রোববার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব বাংলাদেশি নারী-পুরুষকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রাতেই সব আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে এনজিও সংস্থা রাইটস যশোর ৫ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার ১৪ জনকে গ্রহণ করেছে।

ইজে

পূর্ববর্তি সংবাদচালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক
পরবর্তি সংবাদকারাবাখ যুদ্ধে ১৪ হাজার সেনা নিহত হওয়ার খবর স্বীকার করল আর্মেনিয়া