করোনাকালে আমিরাতে ৩ হাজার মানুষ ইসলামগ্রহণে ধন্য হয়েছেন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে বেড়েছে ইসলামের প্রতি ধাবিত মানুষের সংখ্যা। নানা কারণেই পৃথিবীর মানুষ করোনার অবসরে নিজেকে নিয়ে, নিজের চারপাশে ছড়িয়ে থাকা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ভাববার অবারিত সুযোগ পাচ্ছে। করোনার প্রভাবে নানাভাবে অসহায় মানুষের প্রতি প্রকৃতির ধর্ম ইসলামের দাওয়াত প্রদানের অপার সম্ভবনাও তৈরি হয়েছে।

একদিকে করোনাকালে আরব আমিরাতের মুসলিম সরকারপ্রধানরা ইসলামের শত্রু ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিতালি করে মুসলিম বিশ্বের কলিজায় আঘাত করেছে, অন্যদিকে সেই করোনাকালেই আল্লাহ তাআলা দেশটিতে অবস্থানরত শত-সহস্র অমুসলিমদের হৃদয় ইসলামের জন্য খুলে দিয়েছেন।

দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদ পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, করোনাকালে সংযুক্ত আরব আমিরাতে গত এক বছরে ৩ হাজারের বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন।

দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল এক ঘোষণা জানায়, এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন।

করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে সংস্থাটি আরও জানায়।

ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক দাওয়াত প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

নওমুসলিমদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্মীয় সংস্থাটি। তাদের ধর্মীয়, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সেবা প্রদান করছে।

-এমএসআই 

পূর্ববর্তি সংবাদভেঙে দেওয়া হল ইসরাইলের সংসদ, বিপাকে নেতানিয়াহু
পরবর্তি সংবাদব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: খেলাফত মজলিস