রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ ৬ জন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: অভিযান চালিয়ে রাজধানী ঢাকার কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ৬০ কোটি টাকার কোকেনসহ ছয়জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি টাকা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘‘এসব সরঞ্জাম মানুষের জীবন বাঁচায়৷ না হয় অনেক আগেই এই কাজ ছেড়ে দিতাম৷’’
পরবর্তি সংবাদবিচারকের অপসারণের দাবিতে সিএমএম আদালতে আইনজীবীদের বিক্ষোভ