ভারতকে ২ হাজার কম্বল দিয়ে সহায়তা করতে চান ডা. জাফরুল্লাহ চৌধুরী!

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলরত শীতার্ত কৃষকদের শীত থেকে রক্ষায় দুই হাজার কম্বল সহায়তা দিতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। এই ইচ্ছা পোষণ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন।

বৃহস্পতিবার হাইকমিশনার অফিসে চিঠিটি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর কাছে পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতাস্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী ৩০ ডিসেম্বর বা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হব।’

২৬ নভেম্বর থেকে ভারতে কৃষি আইনবিরোধী আন্দোলন চলছে। হাড়কাঁপানো শীতের মধ্যেও হাজার হাজার কৃষক এ আন্দোলনে রাস্তায় অবস্থান নিয়েছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা সংক্রান্ত বেফাকের জরুরী বিজ্ঞপ্তি
পরবর্তি সংবাদপাবনায় যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে