পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান।

 এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এম এ হাসেম হাসপাতালে ভর্তির সময় তার  ছেলে আজিজ আল কায়সার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 ইজে

পূর্ববর্তি সংবাদডিএমপির ৮ থানার ওসিসহ ১৫ কর্মকর্তা বদলি
পরবর্তি সংবাদইথিওপিয়ায় আততায়ী অস্ত্রধারীদের হামলায় শতাধিক গ্রামবাসী নিহত