ফ্রান্সে ৩ পুলিশকে হত্যাকারীর মরদেহ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের একটি গ্রামে পারিবারিক সহিংসতার খবর দিয়ে ডেকে নিয়ে তিন পুলিশ সদস্যকে গুলি চালিয়ে হত্যায় সন্দেহভাজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বুধবার জানিয়েছেন, ৪৮ বছর বয়সী বন্দুকধারী নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে মধ্যরাতে ফোন করা হয়েছিল। ফোন পেয়ে পুলিশ সদস্যরা প্রত্যন্ত ওই এলাকাটিতে পৌঁছালে এক ব্যক্তি তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় তিন পুলিশ সদস্য নিহত ও অপর একজন গুরুতর আহত হয়।

সহিংসতার শিকার নারী বাড়ির ছাদে আশ্রয় নেওয়ার পর তাকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, গুলিবর্ষণের পর বাড়িটি ঘিরে ফেলে বিপুল সংখ্যক বিশেষ বাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সেখানে মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশের অর্থনীতি: অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদমহা ক্ষমাশীল ট্রাম্প! বিদায় বেলায় ডজনে ডজনে ক্ষমা করছেন নিজের লোকদের