মুহিব্বুল্লাহ কাফি।।
বান্দার বিশেষ প্রয়োজনে অথবা শারীরিক-মানসিক, পারিবারিক-সামাজিকভাবে দুশ্চিন্তায় পতিত হলে আল্লাহ তায়ালার কাছে চাওয়ার অন্যতম মাধ্যম হলো সালাতুল হাজত। বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকা অনন্য।
সালাতুল হাজতের শাব্দিক অর্থ হলো, প্রয়োজনের নামাজ। বৈধ কোনো প্রয়োজনের জন্যে আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলে। ইবনে মাজাহ- ১৩৮৫
সালাতুল হাজতের গুরুত্ব ও ফজিলত:
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যেকোনো প্রয়োজনে সালাতুল হাজতের নামাজ পড়তেন এবং সাহাবিদের এ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।
কোরআন শরিফে আল্লাহ তায়ালা এ নামাজের দিকে ইঙ্গিত করে বলেন, হে ইমানদারগণ,তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তায়াল ধৈর্যশীলদের সাথে আছেন। সুরা বাকারা- ১৫৩
হাদিস শরিফেও সালাতুল হাজতের ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। হজরত হুজাইফা রা. থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন সামনে আসতো তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ- ১৩২১
আরো পড়ুন: তওবার নামাজ: বান্দার পাপমুক্তির চাবিস্বরূপ
অন্যত্র হুজুর সা. বলেন, যে ব্যক্তির আল্লাহর নিকট বা মানুষের নিকট কোনো প্রয়োজন দেখা দেয় সে যেনো উত্তমরূপে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তায়ালার প্রশংসা ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পাঠ করে। তিরমিজি- ৪৮১
কখন পড়ে কিভাবে পড়ে:
সালাতুল হাজত পড়ার আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নামাজের মতোই। নিষিদ্ধ সময়(সূর্যোদয়,সূর্যাস্ত,দ্বিপ্রহর) ও মাকরুহ সময় ব্যতীত অন্য যেকোনো সময় পড়া যাবে।
উত্তমভাবে অজু করে হাজতের নিয়ত করে দুই রাকাত নফল নামাজ আদায় করবে। এবং নামাজ শেষে আল্লাহ তায়ালার প্রশংসা ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পাঠ করে আল্লাহর নিকট নিজ ভাষায় বৈধ প্রয়োজনের জন্যে দোয়া করবে। তবে হাদিসে এ দোয়াটির কথা বর্ণিত হয়েছে-
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻼَﻣَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻻَ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻻَّ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻻَ ﻫَﻤًّﺎ ﺇِﻻَّ ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻻَ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻻَّ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
-এনটি
















