ইসলাম টাইমস ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন হাজারো হাফেযের শিক্ষক হাফেয তাজুল ইসলাম রহ.।
বাংলাদেশে হাজারো হাফেজে কোরআন গড়ার কারিগর, মিরপুরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার হিফজ বিভাগের সাবেক প্রধান শিক্ষক ‘হাজী সাহেব হুজুর’ খ্যাত হাফেজ তাজুল ইসলাম রহ. আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬ টায় ফজরের নামাযের পর ইন্তেকাল করেন।
বাদ জুমা মিরপুরে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর ৯নং ওয়ার্ড গোলারটেক ঈদগাহ ময়দানে বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার। জানাজার ইমামতি করেন মরহুমের ৩য় তার ছেলে হাফেজ মাওলানা সালিম আহমাদ। ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন জামিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
হাফেজ তাজুল ইসলাম রহ. বাংলাদেশের বিখ্যাত হাফেজ উস্তাদ হিসেবে খ্যাত ছিলেন। দীর্ঘ ২২ বছর তিনি মিরপুর আরজাবাদ মাদরাসার হেফজ বিভাগে হিফজুল কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি। তার সান্নিধ্যে হাজার হাজার শিশু কোরআন মাজীদ হিফয করে দেশ-বিদেশে দ্বীনে ইসলামের আলো ছড়াচ্ছেন।
তার মতো ত্যাগী ও পরিশ্রমী উস্তাজ এ জামানায় বিরল। তিনি কোরআনের শিক্ষক হিসেবে একজন সুদক্ষ কারিগর ও সকলের আদর্শ ছিলেন। বিগত পাকিস্তান আমলে তিনি ফরিদাবাদ মাদরাসায় পড়িছেন। নিজেও মিরপুরে একটি মাদরাসা গড়ে তুলেছেন। তার মাদরাসাটি মিরপুর ২য় কলোনীতে নুরল ফুরকান মদীন মসজিদ মাদরাসা নামে পরিচিত।
শুক্রবার বাদ জুমা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ কোরআনের সাধককে দাফন করা হয়।
-এসএন
















