একাত্তরে মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছিলেন শায়খুল হাদীস রহ.: মাওলানা মামুনুল হক

ইসলাম টাইমস ডেস্ক: ‘একাত্তরের মুক্তি সংগ্রামে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গকে উৎসাহিত করেছিলো তাদের উল্লেখ যোগ্যই ছিলো দেশের আলেমসমাজ। বিশেষ করে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে উৎসাহিত করেছিলেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শুক্রবার (২৫শে ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে “স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় সংগঠনটির উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী চলা কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলান মামুনুল হক বলেন, ১৯৪৭ সালে অনেক আশা নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনের আশাবাদ নিয়ে আমরা শুধু আদর্শের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে একাটি স্বাধীন দেশ ও জাতি গঠনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত পাকিস্তানিরা আমাদের বুঝিয়ে গেছে আমরা তাদের অধীনস্ত। তাই বাংলাদেশীরা ফুঁসে উঠেছিলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে নেমে এসেছিলো।

তিনি বলেন, একাত্তরের মুক্তি সংগ্রাম ছিলো বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই। এই সাম্যের লড়াইয়ে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করেছিলো তাদের উল্লেখযোগ্যই ছিলো দেশের আলেমসমাজ। বিশেষ করে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করেছিলেন।

মুহাম্মাদ কামালুদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মুহাম্মদ জাকির হুসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুহাম্মদ রজীবুল হক, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মোশাররফ হুসাইন লাবীব, মাহমুদুল হাসান, মুহাম্মদ আবু বকরসহ যুব মজলিস ও ছাত্র মজলিসের মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

পূর্ববর্তি সংবাদঅক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু: স্বজন-চিকিৎসকদের সংঘর্ষে আহত ৫
পরবর্তি সংবাদতুরস্কে বিশালাকারের স্বর্ণ ভাণ্ডারের সন্ধান