ক্যালিফোর্নিয়ায় মার্কিন মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, সরানো হয়েছে ৭ হাজার মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরইমধ্যে ওই এলাকা থেকে সাত হাজারের বেশি মানুষ সরিয়ে নেয়া হয়েছে।

গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা তিন হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে।

এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘর-বাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেয়া হয়।

মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মিভূত ও ৩০ জন নিহত হয়েছে। এরপর আবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হলো।

সূত্র:পার্সটুডে

-এনটি

পূর্ববর্তি সংবাদচাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ, গ্রেফতার ৭
পরবর্তি সংবাদশীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান সেতুমন্ত্রীর