শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে ভারতে সাংবাদিকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজস্থানে সহকর্মীকে শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিষেক সোনির নামে এক ফটো সাংবাদিক। বুধবার রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জয়পুরের মান সরোবর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ঘটনার দিন রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের ৩ বখাটে রাস্তা আটকে নারী সাংবাদিককে কটূক্তি করতে থাকে। প্রতিবাদ করেন অভিষেক। এ সময় দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়।

তিনি আরও জানান, এ সময় বখাটেদের আঘাতে গুরুতর আহত হন অভিষেক নামের ওই যুবক। যন্ত্রণায় কাতর হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় অভিষেককে। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয়েছে তার।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে জয়পুর পুলিশ। সিসিটিভ ফুটেজ দেখে বখাটেদের সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে।

এদিকে রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছেই। রাজস্থানে বিজেপির সভাপতি সতীশের অভিযোগ, মাত্র ২ বছরের কংগ্রেস শাসনেই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে টানা ৯ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবনে দুর্ভোগ
পরবর্তি সংবাদগাজীপুরে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে নিহত ২